
২০২৬ সালে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তর আমেরিকার চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মৃদুল পাঠক, অশোক রক্ষিত, মিলন আওয়ান এবং জয়প্রকাশ বিশ্বাস। অশোক রক্ষিতের হাতে সম্মাননা তুলে দেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা। মিলন আওয়ানের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের সভাপতি শশধর হাওলাদার। অন্যদিকে, জয়প্রকাশ বিশ্বাসের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের কোষাধ্যক্ষ সম্যব্রত দাশগুপ্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডঃ কল্লোল বসু!
ছবি সৌজন্যে: উত্তম বাগচী



২০২৬ সালে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশনের
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রে পাঁচ দশক বা তার বেশি সময় ধরে দুর্গাপূজা আয়োজন ও বাঙালি সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখা ছয়টি সংগঠনকে সম্মাননা প্রদান। সংগঠনগুলো হলো—ক্যালিফোর্নিয়ার Bay Area Prabasi Inc., ইলিনয়ের Bengali Association of Greater Chicago, ওহাইওর Bengali Cultural Society, নিউ ইয়র্কের East Coast Durga Puja Association, নিউ জার্সির Kallol এবং পেনসিলভানিয়ার Pragati।